Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

শান্তির সুর না শক্তির দম্ভ

agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫
শেয়ার করুন:
শান্তির সুর না শক্তির দম্ভ

মানবসভ্যতা কখনোই যুদ্ধকে কামনা করে না। সাধারণ মানুষ চায় নিরাপদে বাঁচতে, অাগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দিতে এবং শান্তিপূর্ণ পৃথিবীতে বসবাস করতে। কিন্তু ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সামরিক প্রতিযোগিতা, প্রভাব বিস্তারের লড়াই এবং অর্থনৈতিক স্বার্থের সংঘাত বারবার সেই স্বাভাবিক জীবন বিপন্ন করে তুলছে।

বিশ্ব এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও যুদ্ধের দামামা, কোথাও ভূরাজনৈতিক উত্তেজনা, কোথাও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আবার কোথাও পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। এমন এক সময়ে তিন পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একসঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা বিশ্ববাসীর সামনে নতুন আশার আলো দেখাচ্ছে। পরাশক্তির তিন শীর্ষ নেতার এ বৈঠক যদি আন্তরিক আলোচনার ক্ষেত্র হয়ে ওঠে, তাহলে বিশ্বশান্তি প্রতিষ্ঠার পথে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ। যেমন একটি উদ্যোগ ৮১ বছর আগে ১৯৪৫ সালে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ক্রিমিয়ার ইয়াল্টায়। তাই যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় বিশ্ববাসী তাকিয়ে অাছে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনের দিকে। এখন প্রত্যাশা সম্মেলনের ফাঁকে তিন নেতা এক টেবিলে বসে শান্তির পায়রা ওড়াবেন।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বরাজনীতিতে নিজের নেতৃত্ব ও প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে। কিন্তু সাম্প্রতিককালে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের এ সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মানুষের জীবন ও নিরাপত্তাকে বিপন্ন করছে না, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যেও অস্থিরতা সৃষ্টি করছে। ওয়াশিংটনের উচিত সামরিক শক্তি প্রদর্শন নয়, কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়া।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ইউক্রেনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ ইউরোপের নিরাপত্তাব্যবস্থাকে গভীর সংকটে ফেলেছে। ২০২২ সালে শুরু হওয়া এ যুদ্ধের অভিঘাত এখনো কাটেনি। হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত, অসংখ্য পরিবার বাস্তুচ্যুত এবং বিপুল সম্পদ ধ্বংস হয়েছে। নিজ রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে পদদলিত করার অধিকার কারও নেই। পুতিনের সামনে এখন বড় সুযোগ হলো, যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকটের একটি গ্রহণযোগ্য সমাধানের পথে যাওয়া।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অবস্থানও গুরুত্বপূর্ণ। চীন সরাসরি ইউক্রেন বা ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো যুদ্ধরত পক্ষ নয়। তবে আন্তর্জাতিক রাজনীতিতে দেশটির অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক প্রভাব ক্রমেই বাড়ছে। তাইওয়ান প্রশ্নে উত্তেজনা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বিশ্বরাজনীতিকে জটিল করে তুলছে।

চীন যদি সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে উত্তেজনা প্রশমনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। শুধু অর্থনৈতিক শক্তি বৃদ্ধি নয়, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়ও তার নেতৃত্বের পরিচয় বিশ্ববাসী দেখতে চায়।

তিন দেশের মতপার্থক্য থাকা স্বাভাবিক। স্বার্থের সংঘাত থাকতে পারে, রয়েছে সামরিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা। কিন্তু এসব মতপার্থক্য দূর করার জন্যই কূটনীতি, আলোচনা ও বৈঠকের প্রয়োজন। যুদ্ধের ময়দানে যে সমস্যার সমাধান হয় না, আলোচনার টেবিলে তা সম্ভব।

আন্তর্জাতিক রাজনীতিতে জাতিসংঘ সনদ, রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করেই যেকোনো সমঝোতা হতে হবে। পরাশক্তিরা যদি নিজেদের মধ্যে শান্তির চুক্তি করে আর অন্যদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে সেই শান্তি হবে অসম ও ভঙ্গুর। পারমাণবিক অস্ত্র সংবরণ বা নিয়ন্ত্রণ নয়; নির্মূল করতে হবে, এই হোক শেনজেনের অঙ্গীকার।

মানবসভ্যতাশান্তিসম্পাদকীয়রাষ্ট্রযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ