Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

ব্যক্তিগত তথ্যের হাট

agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬
শেয়ার করুন:
ব্যক্তিগত তথ্যের হাট

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে থাকার অভিযোগ এবং সেই তথ্য ব্যবহার করে পরিবারের সদস্যদের ব্ল্যাকমেইল করার ঘটনা কোনো বিচ্ছিন্ন সাইবার অপরাধ নয়। এটি বাংলাদেশের নাগরিক তথ্যের নিরাপত্তাব্যবস্থার গভীর সংকটের আরেকটি নমুনা। নাগরিকের তথ্য এখন রাষ্ট্রীয় দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি অপরাধীদের হাতেও ঘুরছে। পার্থক্য শুধু, কেউ তথ্য সংগ্রহ করছে সেবার নামে, কেউ ব্যবসার প্রয়োজনে; আর কেউ সেই তথ্য বিক্রি করে অপরাধের বাজার তৈরি করছে।

ঘটনাগুলোর দিকে তাকালে সংকটের ব্যাপ্তি বোঝা যায়। ২০২৩ সালে জন্ম ও মৃত্যুনিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটের কারিগরি দুর্বলতার কারণে প্রায় পাঁচ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে উন্মুক্ত হয়ে পড়ে। নাম, ফোন নাম্বার, ইমেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য ছিল সেই তালিকায়। আরও উদ্বেগের বিষয়, সরকারি সাইবার নিরাপত্তা দল আগেই ওয়েবসাইটটির দুর্বলতা শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল, অর্থাৎ বিপদ সম্পর্কে জানার পরও যথাসময়ে ব্যবস্থা নেওয়া হয়নি।

২০২৪ সালে সামনে আসে আরও ভয়ংকর তথ্য। জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সংরক্ষিত নাগরিক তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তার মাধ্যমে ফেসবুক ও টেলিগ্রামে বিক্রির অভিযোগ ওঠে। এনআইডির তথ্য, ফোনকলের রেকর্ডসহ সংবেদনশীল তথ্য অপরাধীদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। যে প্রতিষ্ঠান নাগরিকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেই ব্যবস্থার ভেতর থেকেই যদি তথ্যের বাণিজ্য চলে, তাহলে নাগরিক নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

এরপর ২০২৬ সালে দেখা গেল, নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকাও ফেসবুকে ৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিসমিসল্যাবের অনুসন্ধানে পাঁচ শতাধিক বিক্রয় প্রস্তাব পাওয়া গেছে। অন্যদিকে, সুপারশপ স্বপ্নর গ্রাহকদের নাম, ফোন নাম্বার, কেনাকাটার ইতিহাসসহ বিপুল তথ্য সাইবার হামলার পর ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের আগস্টে হামলার ঘটনা ঘটলেও গ্রাহকরা বিষয়টি জানতে পারেন ২০২৬ সালের মার্চে, অর্থাৎ তথ্য ফাঁসের পরও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সতর্ক করার তাগিদ দেখা যায়নি।

টেক গ্লোবাল ইনস্টিটিউটের ২০২৩ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত তথ্য ফাঁসের ঘটনাগুলোর মানচিত্রায়ণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত ৬৮টি ঘটনার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৩৬টি সরকারি ও ৩২টি বেসরকারি প্রতিষ্ঠানের। অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত প্রতিষ্ঠান নিজেরা নয়; বাইরের গবেষক, সংবাদমাধ্যম কিংবা ডার্ক ওয়েব পর্যবেক্ষণকারীরা তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত করেছেন। এটি শুধু প্রযুক্তিগত অদক্ষতা নয়, প্রাতিষ্ঠানিক উদাসীনতারও প্রমাণ।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। শিক্ষার্থীদের নাম, বিভাগ, হল, অভিভাবকের ফোন নাম্বার, এমনকি স্বজনের কণ্ঠস্বর নকল করার মতো তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা পরিবারগুলোকে জিম্মি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ওয়েবসাইট হ্যাক হয়নি। বিশেষজ্ঞ বলছেন, তথ্য ব্রিচ হয়েছে। কিন্তু এই বিতর্কের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্বটি কার, সেই প্রশ্নের উত্তর নেই।

বাংলাদেশে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬ হয়েছে। কিন্তু আইন প্রণয়ন আর নাগরিকের তথ্য সুরক্ষা এক বিষয় নয়। তথ্য ফাঁসের পর দ্রুত ক্ষতিগ্রস্ত নাগরিককে জানানোর বাধ্যবাধকতা, স্বাধীন তদারকি, কার্যকর তদন্ত ও ক্ষতিপূরণের নিশ্চয়তা বাস্তবে কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন। রাষ্ট্র নিজেই যখন বিপুল ব্যক্তিগত তথ্যের জিম্মাদার, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহির বাইরে রাখার সুযোগ নেই। নাগরিকের তথ্য যদি সবার বাজারে বিক্রি হয়, তাহলে ডিজিটাল রাষ্ট্রে নাগরিকের নিরাপত্তা থাকে কোথায়?

তথ্যের হাটঅভিযোগডার্ক ওয়েববিচ্ছিন্নসাইবার অপরাধসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’