পাহাড় থেকে সমতল। প্রায় দুই বছর ধরে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘাঁটি গড়ার চেষ্টা করছে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে প্রযুক্তির জাল বিস্তারের এমন তিনটি ঘটনা উদঘাটনের পর এ চক্রের নেটওয়ার্ক নিয়ে নতুন সন্দেহ তৈরি হয়েছে। সাইবার অপরাধে জড়িত ৭১ বিদেশি এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ১৩ জন চীনের। তিন ঘটনাতেই চীনাদের সম্পৃক্ততা মিলেছে। এর ফলে দেশে সক্রিয় এ নেটওয়ার্কে চীনা নাগরিকরাই মূল চালিকাশক্তি বলে নিশ্চিত হয়েছে পুলিশ।পুলিশ কর্মকর্তারা বলছেন, এমন আরও নেটওয়া...