ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে থাকার অভিযোগ এবং সেই তথ্য ব্যবহার করে পরিবারের সদস্যদের ব্ল্যাকমেইল করার ঘটনা কোনো বিচ্ছিন্ন সাইবার অপরাধ নয়। এটি বাংলাদেশের নাগরিক তথ্যের নিরাপত্তাব্যবস্থার গভীর সংকটের আরেকটি নমুনা। নাগরিকের তথ্য এখন রাষ্ট্রীয় দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি অপরাধীদের হাতেও ঘুরছে। পার্থক্য শুধু, কেউ তথ্য সংগ্রহ করছে সেবার নামে, কেউ ব্যবসার প্রয়োজনে; আর কেউ সেই তথ্য বিক্রি করে অপরাধের বাজার তৈরি করছে।
ঘটনাগুলোর দিকে তাকালে সংকটের ব্যাপ্তি বোঝা যায়...