Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

নীতিমালায় আটকা নতুন দিগন্ত

agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪
শেয়ার করুন:
নীতিমালায় আটকা নতুন দিগন্ত

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশের অর্থনীতিতে হালাল পণ্যের বাজার এক বিশাল সম্ভাবনার নাম। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে অভ্যন্তরীণ বাজারে যেমন হালাল পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, তেমনি আন্তর্জাতিক বাজারেও দেশের জন্য রয়েছে বিপুল সম্ভাবনা। খাদ্যপণ্য, মাংস, মাছ, ওষুধ, প্রসাধনী, চামড়াজাত পণ্যসহ নানা খাতে হালাল পণ্য উৎপাদন ও রপ্তানির সুযোগ রয়েছে। অথচ এই সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। উদ্যোক্তাদের আগ্রহ, বাজারের চাহিদা এবং উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও নীতিমালার জটিলতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও আন্তর্জাতিক মানের সনদব্যবস্থার সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রবিবারের আগামীর সময়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়— বিশ্ব জুড়ে ১ দশমিক ৯ বিলিয়ন মুসলিম ভোক্তার চাহিদাকে কেন্দ্র করে বৈশ্বিক হালাল অর্থনীতির বাজার বর্তমানে প্রায় ৭ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগামী দশকে প্রায় ১২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। প্রশ্ন হচ্ছে— যে দেশে হালাল পণ্যের স্বাভাবিক বাজার রয়েছে, সেই দেশ কেন আন্তর্জাতিক হালাল অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারছে না? পাশাপাশি বিএসটিআইয়ের কোটি টাকার আধুনিক ল্যাব এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন থাকায় তাদের সনদের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় থাকার সুযোগ নেই।

হালাল ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো একটি সমন্বিত নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব। হালাল সনদ প্রদানের দায়িত্বে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। দুটি প্রতিষ্ঠানের পৃথক সনদব্যবস্থা, পরীক্ষাগারের সীমাবদ্ধতা, আন্তর্জাতিক স্বীকৃতির ঘাটতি এবং দীর্ঘসূত্রতা উদ্যোক্তাদের ভোগান্তি বাড়াচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি পণ্যের জন্য আলাদা সনদ, বারবার কারখানা পরিদর্শন এবং বিভিন্ন পরীক্ষার প্রয়োজনীয়তা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এমনকি কিছু প্রয়োজনীয় পরীক্ষার সুবিধা দেশে না থাকায় বিদেশে পরীক্ষা করাতে হচ্ছে। ফলে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হচ্ছে।

এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, হালাল অর্থনীতি মানে শুধু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ব্যবসা নয়। এটি মানসম্মত উৎপাদন, পরিচ্ছন্নতা, খাদ্যনিরাপত্তা, নৈতিকতা, স্বচ্ছতা এবং ভোক্তার আস্থার সঙ্গে সম্পর্কিত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। বিশ্বের অনেক অমুসলিম দেশও এই বাজারে এগিয়ে রয়েছে। অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এখনো একটি কার্যকর জাতীয় কাঠামো গড়ে তুলতে পারেনি, আটকে রয়েছে নীতিমালার জালে।

সবচেয়ে বড় সংকট আন্তর্জাতিক স্বীকৃতির। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিমালার কারণে আগামী দিনে কাঁচামালের উৎস শনাক্তকরণ ছাড়া রপ্তানি অব্যাহত রাখা কঠিন হবে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান হালাল সনদ পেলেই যে বিশ্বের সব দেশে সেই সনদ গ্রহণযোগ্য হবে, এমন নিশ্চয়তা নেই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের নিজস্ব মান ও শর্ত রয়েছে। রপ্তানিকারকদের এসব দেশের স্বীকৃত পরীক্ষাগার ও সনদব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে হয়। বাংলাদেশের সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলে উদ্যোক্তাকে একই পণ্যের জন্য একাধিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এতে পণ্যের দাম বাড়ে, সময় নষ্ট হয় এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যায়।

বাংলাদেশের রপ্তানি আয় এখনো প্রধানত তৈরি পোশাকশিল্পনির্ভর। রপ্তানিপণ্যের বহুমুখীকরণ এখন আর শুধু অর্থনৈতিক আকাঙ্ক্ষা নয়। বাংলাদেশের হালাল শিল্পের বিকাশ ঘটলে শুধু রপ্তানি আয় বাড়বে না, নতুন কর্মসংস্থান, কৃষি ও শিল্পের মধ্যে সংযোগ বাড়বে, ক্ষুদ্র উদ্যোক্তারা এগিয়ে আসবেন এবং অর্থনীতিতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তাই হালাল ব্যবসাকে নীতিমালার জালে আটকে না রেখে নীতিগত সহায়তায় এগিয়ে নিতে হবে।

নীতিমালাসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল