Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

বিজ্ঞানী নাই উন্নতি চাই

agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:১৯
শেয়ার করুন:
বিজ্ঞানী নাই উন্নতি চাই

গ্রাফিকস: আগামীর সময়

উন্নয়ন মানে শুধু বড় বড় অবকাঠামো নির্মাণ নয়; উন্নয়নের প্রতিটি প্রকল্পের পেছনে থাকে বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি ও কারিগরি দক্ষতা। একটি সেতু, বাঁধ, নদীশাসন প্রকল্প কিংবা পানি ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণের আগে প্রয়োজন যথাযথ সমীক্ষা, পরীক্ষা-নিরীক্ষা, মডেল স্টাডি, মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ, পানির প্রবাহ ও নদীর গতিপ্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা। এসব কাজের অন্যতম প্রধান দায়িত্ব বৈজ্ঞানিক কর্মকর্তাদের। অথচ ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের ২৮টি বৈজ্ঞানিক কর্মকর্তার পদই শূন্য থাকার অর্থ উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্রীয় গবেষণা ব্যবস্থাপনা প্রশ্নের মুখোমুখি।

গতকাল বুধবারের আগামীর সময়ের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনুমোদিত জনবল ২৫৭ হলেও কর্মরত মাত্র ১১৬ জন। অর্থাৎ ১৪১টি পদ শূন্য। আগামী এক বছরের মধ্যে আরও ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী অবসরে যাবেন। যে পদ থেকে কেউ অবসরে যাচ্ছেন, সেই পদও শূন্য থেকে যাচ্ছে। নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও চূড়ান্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রয়েছে। এমনকি পরিচালনা বোর্ডের সভা না হওয়ায় নীতিনির্ধারণী ও উন্নয়ন কার্যক্রমও স্থবির হয়ে আছে। আগামী দিনগুলোয় বাস্তবতা কেমন

এটি নিছক জনবল সংকটের খবর নয়; বরং রাষ্ট্রের উন্নয়নকাজে গবেষণা ও বৈজ্ঞানিক সক্ষমতাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, তার একটি উদ্বেগজনক প্রতিফলন। আমরা যে বিজ্ঞানবিমুখ জাতি— এ খবর তারও একটি নমুনা। যে প্রতিষ্ঠানের গবেষণার ওপর বড় অবকাঠামোর পরিকল্পনা, নকশা ও কারিগরি সিদ্ধান্ত নির্ভর করতে পারে, সেই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বৈজ্ঞানিক কর্মকর্তাই না থাকলে গবেষণার ধারাবাহিকতা ও মান বজায় থাকবে কীভাবে? নদী গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা তাদের গবেষণায় নদীর পানিপ্রবাহ

এখানে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও নিয়োগ কর্তৃপক্ষ এতদিন কী করেছে? একটি প্রতিষ্ঠানের সব বৈজ্ঞানিক কর্মকর্তার পদ শূন্য হয়ে যাওয়ার আগেই বিষয়টি নজরে আসার কথা ছিল।

নদী গবেষণা ইনস্টিটিউটের এ সংকটকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি দেশের সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও ব্যবস্থাপনা নতুন করে মূল্যায়নের সতর্কবার্তা। বিজ্ঞানী ও গবেষকদের পদ শূন্য রেখে কোনো দেশ জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে পারে না।

যদি কৃষি গবেষণায় বৈজ্ঞানিক কর্মকর্তার অভাব থাকে, নতুন জাত উদ্ভাবন ও রোগবালাই মোকাবিলার গবেষণা ব্যাহত হতে পারে। স্বাস্থ্য গবেষণায় বিশেষজ্ঞের ঘাটতি থাকলে সংক্রামক রোগ, জনস্বাস্থ্য ও ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণার সক্ষমতা কমে যায়। পরিবেশ গবেষণায় জনবল না থাকলে বায়ু, পানিদূষণ, শিল্পবর্জ্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণ কঠিন হয়ে পড়ে।

এমন বাস্তবতা শুধু একটি জেলা বা প্রতিষ্ঠানেই নয়, সারা দেশে শূন্যপদের খবর প্রায়ই গণমাধ্যমে পাওয়া যায়। সরকারি দপ্তরগুলোয় শুধু বৈজ্ঞানিক কর্মকর্তা নন, লাখ লাখ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের সব সরকারি দপ্তর মিলিয়ে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে, যার ভেতরে সব গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীর পদ অন্তর্ভুক্ত। সেসব দপ্তরে জনমানুষের সেবা বা সরকারি কর্মকাণ্ড যে স্বাভাবিক গতিতে চলে না

বিজ্ঞানীউন্নয়নসমীক্ষাজনবলউদ্বেগজনকসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    হবে
    ,
    তা
    সহজেই
    অনুমেয়।
    ,
    পলির
    গতিবিধি
    ,
    নদীভাঙন
    ,
    মাটির
    গঠন
    এবং
    পানির
    আচরণ
    সম্পর্কে
    প্রয়োজনীয়
    তথ্য
    পাওয়া
    যায়।
    এসব
    তথ্যের
    ওপর
    নির্ভর
    করে
    অবকাঠামোর
    নকশা
    ও
    নির্মাণসংক্রান্ত
    গুরুত্বপূর্ণ
    সিদ্ধান্ত
    নেওয়া
    হয়।
    অথচ
    এমন
    একটি
    প্রতিষ্ঠানে
    ২৮টি
    বৈজ্ঞানিক
    কর্মকর্তার
    পদই
    শূন্য
    !
    ,
    তা
    বলাই
    বাহুল্য।
    মনে
    রাখা
    দরকার
    ,
    উন্নয়নের
    অন্যতম
    শর্ত
    সরকারি
    দপ্তরের
    কাজ
    দ্রুত
    সমাধান
    ও
    স্বাভাবিক
    গতি
    অব্যাহত
    রাখা।