Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

রাজপথ কার দখলে, নিরাপত্তা কার হাতে?

agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৮
শেয়ার করুন:
রাজপথ কার দখলে, নিরাপত্তা কার হাতে?

গ্রাফিকস: আগামীর সময়

দেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, সরকার বদলেছে, ক্ষমতার কেন্দ্রও বদলেছে। কিন্তু রাজপথে শক্তি প্রদর্শন, প্রতিপক্ষকে ভয় দেখানো, হামলা-ভাঙচুর আর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার পুরনো সংস্কৃতি যে খুব একটা বদলায়নি, সাম্প্রতিক ঘটনাগুলো তারই সাক্ষ্য দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার পরিণতি কি আবারও সেই পুরনো সংঘাতের রাজনীতিতে গিয়ে ঠেকবে?

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ কেন্দ্র করে দিনভর তাণ্ডব, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ দুর্বলতা সামনে এনেছে। সবচেয়ে উদ্বেগজনক হলো, পুলিশ, এপিবিএন, আনসার ও বিজিবি মোতায়েন থাকার পরও এসব ঘটনা ঘটেছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করে সরকার প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্যের উপস্থিতিতে

অন্যদিকে ডিসেম্বর জুড়ে ক্ষমতাসীন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার যুক্তি থাকতে পারে। কিন্তু রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা আর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব এক জিনিস নয়। সরকার যদি প্রতিপক্ষকে মোকাবিলার জন্য দলীয় শক্তিকে রাজপথে প্রস্তুত করে, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়েও সংশয় তৈরি হবে।

এই আশঙ্কা আরও গভীর হয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায়। গত ১১ মাসে দলটির অন্তত ২৩ জন নেতা বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন। এসব ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করছে এনসিপি। পুলিশ অবশ্য বলছে, হামলাগুলোর পেছনে রাজনৈতিক বিরোধের পাশাপাশি স্থানীয় বিরোধ ও ব্যক্তিগত আক্রোশও রয়েছে। কিন্তু কারণ যা-ই হোক, রাজনৈতিক পরিচয়ের কারণে নাগরিকের নিরাপত্তা বিপন্ন হওয়ার বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।

এখানে মনে রাখা জরুরি, পতিত আওয়ামী লীগও একসময় বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার নামে রাজপথে প্রতিরোধের রাজনীতি চালিয়েছে। তার পরিণতি নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে, দেশ তা দেখেছে। সেই একই রাজনীতির নতুন সংস্করণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

রাজনৈতিক সংঘাতের এই আশঙ্কার সঙ্গে যুক্ত হয়েছে দেশের ভঙ্গুর অর্থনীতি। বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রা যখন নানা চাপের মধ্যে, তখন রাজনৈতিক অস্থিরতা নতুন সংকট তৈরি করবে। সংঘাতের রাজনীতি শুধু রাজপথে সীমাবদ্ধ থাকে না; তার অভিঘাত পড়ে বাজারে, উৎপাদনে, পরিবহনে, কর্মসংস্থানে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। অস্থিতিশীলতার সুযোগ নিতে পারে দেশি-বিদেশি স্বার্থান্বেষী ও কায়েমি শক্তিও।

রাজনীতি প্রতিযোগিতার জায়গা, যুদ্ধক্ষেত্র নয়। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নামে সহিংসতা বা পাল্টা শক্তি প্রদর্শন কোনো সমাধান নয়। রাষ্ট্রের কর্তৃত্ব কোনো দলের মিছিলের আকারে মাপা যায় না; মাপতে হয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতায়।

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে আরেকটি সংঘাতের চক্রে ঠেলে দেওয়ার দায় নেওয়ার অবকাশ কারও নেই। ক্ষমতার পালাবদল হয়েছে, রাজনৈতিক সংস্কৃতিরও পালাবদল হোক। নইলে শেষ পর্যন্ত হারবে দেশ, হারবে অর্থনীতি আর নিরাপত্তাহীনতার মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই।

পটপরিবর্তনরাজপথনিরাপত্তাবিক্ষোভপরিণতিসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    যদি
    একটি
    জেলায়
    সশস্ত্র
    মহড়া
    ,
    ভাঙচুর
    ও
    অগ্নিসংযোগ
    ঠেকানো
    না
    যায়
    ,
    তাহলে
    নাগরিকের
    নিরাপত্তার
    নিশ্চয়তা
    কোথায়
    ?