Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

শিশুরা আর কত!

agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫১
শেয়ার করুন:
শিশুরা আর কত!

গ্রাফিকস: আগামীর সময়

রাষ্ট্রের উন্নয়ন শুধু বড় বড় অবকাঠামো, প্রবৃদ্ধি কিংবা অর্থনৈতিক সূচকে পরিমাপ করা যায় না। রাষ্ট্র কতটা শিশুর জীবন রক্ষা করতে পারছে, কতটা নিরাপদ শৈশব উপহার দিতে পারছে, সেটিও উন্নয়নের অন্যতম প্রধান মাপকাঠি। নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার বেশি হওয়ায় রাষ্ট্র ও সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। গতকাল বৃহস্পতিবারের আগামীর সময়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর উদ্বেগজনক চিত্র প্রকাশ পেয়েছে। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৪০ লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ রোগে প্রতি বছর প্রাণ যায় প্রায় ২৪ হাজার শিশুর। গড়ে প্রতিদিন ৬৬ শিশুর মৃত্যু ঘটছে। এ বাস্তবতা শিশুর প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্যকে প্রশ্নবিদ্ধ করে।

একটি শিশুর নিরাপদে জন্ম নেওয়া, সুস্থভাবে বেড়ে ওঠা এবং রোগমুক্ত জীবন পাওয়ার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। শিশুরা শুধু একটি পরিবারের ভবিষ্যৎ নয়, দেশ-জাতির ভবিষ্যৎ প্রজন্মও। অথচ প্রতিরোধযোগ্য একটি রোগ নিউমোনিয়ায় দেশে প্রতি বছর প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হওয়ার তথ্য আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। যে রোগের প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে, সেই রোগে এত শিশুর প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিউমোনিয়া শিশুর জন্য একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এ রোগের ঝুঁকি অধিক। শুধু পাঁচ বছরের কম বয়সী শিশু নয়, ৬০ বছরের বেশি বয়সীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সময়মতো রোগ শনাক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা এবং জটিলতা তৈরি হওয়ার আগেই হাসপাতালে নেওয়া গেলে অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব।

উদ্বেগজনক বিষয় হলো, নিউমোনিয়ায় মৃত্যুর একটি বড় অংশ ঘটে যথাসময়ে চিকিৎসা না পাওয়ার কারণে। নিউমোনিয়ায় মারা যাওয়া শিশুদের প্রায় ৫২ শতাংশ বাড়িতে মারা যায় যথাযথ চিকিৎসার অভাবে। প্রশ্ন হচ্ছে, একটি শিশু অসুস্থ হওয়ার পর তার চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা কি শুধু পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করবে? রাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা যদি সবচেয়ে অসহায় শিশুটির পাশে দাঁড়াতে না পারে, তাহলে সর্বজনীন স্বাস্থ্যসেবার অঙ্গীকার বাস্তবায়িত হবে কীভাবে?

দেশে স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, হাসপাতালের সংখ্যা বেড়েছে, টিকাদান কর্মসূচিও হয়েছে বিস্তৃত। কিন্তু এসব অগ্রগতির সুফল কি দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরা সমানভাবে পাচ্ছে? বাস্তবতা হলো— শহর ও গ্রামের স্বাস্থ্যসেবায় এখনো বৈষম্য রয়েছে।

গ্রামের অনেক পরিবার নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ বুঝতে পারে না। এটি শীতকালীন রোগ নয়, সে ধারণাও কম। সাধারণ জ্বর-সর্দি-কাশি মনে করে বাড়িতে চিকিৎসা চালিয়ে যায়। যখন শিশুর শ্বাসকষ্ট শুরু হয়, তখন হাসপাতালে নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। অনেক ক্ষেত্রে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর পর্যাপ্ত অক্সিজেন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কিংবা প্রশিক্ষিত জনবলের অভাব নতুন নয়। ফলে সুযোগ থাকা সত্ত্বেও অনেক শিশু সময়মতো চিকিৎসা পাচ্ছে না।

নিউমোনিয়া প্রতিরোধে টিকাদান অন্যতম কার্যকর ব্যবস্থা। বিশুদ্ধ বাতাস ও শিশুর পুষ্টির বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। অপুষ্টিতে আক্রান্ত শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। জন্মের পর শিশুকে শুধু মায়ের বুকের দুধসহ বয়স অনুযায়ী পুষ্টিকর পরিপূরক খাবার দেওয়ার বিষয়ে পরিবারগুলোকে সচেতন করা জরুরি।

আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো শিশু শুধু চিকিৎসার অভাবে মারা যাবে না, কোনো দরিদ্র পরিবার অর্থের অভাবে সন্তানকে হাসপাতালে নিতে দ্বিধা করবে না। কোনো অভিভাবক অসচেতনতার কারণে সন্তানের বিপদের লক্ষণ বুঝতে ব্যর্থ হবেন না।

শিশুরাষ্ট্রঅর্থনৈতিকনিউমোনিয়াশিশুমৃত্যুউদ্বেগজনকসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা