রাষ্ট্রের উন্নয়ন শুধু বড় বড় অবকাঠামো, প্রবৃদ্ধি কিংবা অর্থনৈতিক সূচকে পরিমাপ করা যায় না। রাষ্ট্র কতটা শিশুর জীবন রক্ষা করতে পারছে, কতটা নিরাপদ শৈশব উপহার দিতে পারছে, সেটিও উন্নয়নের অন্যতম প্রধান মাপকাঠি। নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার বেশি হওয়ায় রাষ্ট্র ও সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। গতকাল বৃহস্পতিবারের আগামীর সময়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর উদ্বেগজনক চিত্র প্রকাশ পেয়েছে। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৪০ লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ রোগে প্রতি বছর প্রাণ...