Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৩১ শিশু

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:৩৪
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও  ৩১ শিশু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩১ শিশু। এ নিয়ে চিকিৎসা নেওয়া শিশুর সংখ্যা ছাড়াল পাঁচশ। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা কয়েকগুণ বেশি বলে মত সংশ্লিষ্টদের। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৫৭ শিশু।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত ৫৪১ রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন তারা। এর মধ্যে ৫৩ জনের হাম পজিটিভ। গত ২৪ ঘণ্টায়  ১২ জনের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চিকিৎসা নেওয়া মোট রোগী ৫০৪।

এখন পর্যন্ত হামে এক শিশুর মৃত্যুর কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে বেসরকারি হিসাবে তা অন্তত পাঁচজন।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানান, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি। কারণ অনেক হাসপাতাল থেকে প্রতিদিন হাম সম্পর্কিত তথ্য সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া হয় না। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবরও পাওয়া যায় না সঠিকভাবে।

হামচট্টগ্রামশিশুমৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise