Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৮:১২
হামের উপসর্গ নিয়ে  আরও এক শিশুর মৃত্যু

ছবিঃ আগামীর সময়

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা নয় মাসের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুটির নাম সাফওয়ান। বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া এলাকায়। নয় মাসের কম বয়সী শিশুটি হামের টিকা দেয়নি। চার পাঁচদিন আগে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম আসে। তখন থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

চমেকের শিশুস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান মো. মুসা মিয়া আগামীর সময়কে জানান, অবস্থার অবনতি হলে শিশুটিকে একদিন আগে হাসপাতালে আনা হয়। তারপর আইসিইউতে ছিল। সেখানে বুধবার রাতে মারা যায়।

চমেক হাসপাতালে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪৯ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে চারজন আইসিইউতে রয়েছে। এছাড়া চট্টগ্রামে মোট ৮০ শিশু বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এর মধ্যে নতুন করে ভর্তি করা হয়েছে ১৭ শিশুকে।

আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৩৪ হাজার ডোজ কম টিকা দেওয়া হয় চট্টগ্রামে। ২০২৪ সালে ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ ডোজ হামের টিকা শিশুদের দেওয়া হয়েছিল। কিন্তু গত বছর টিকা দেওয়া হয় ২ লাখ ৮৪ হাজার ৯৬২ ডোজ।

সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম দাবি করেন, তাদের টিকার ঘাটতি ছিল না। কেউ কেউ অবহেলা করে হামের টিকা অনেকে নেয়নি।  চট্টগ্রামে আক্রান্তদের বেশিরভাগই হামের টিকার আওতার বাইরে ছিল।

চট্টগ্রামহামশিশুমৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise