Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

শিশুর জীবনের দামে আর কত অবহেলা?

agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:৫১
শিশুর জীবনের দামে আর কত অবহেলা?

গ্রাফিকস: আগামীর সময়

দেশ জুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হার কমাতে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও প্রতিদিন নতুন করে শিশুর প্রাণহানি ও সংক্রমণের ঘটনা ঘটছে। আমাদের ভঙ্গুর স্বাস্থ্য খাতের এই নির্মম বৈপরীত্য আর কতদিন সহ্য করতে হবে?

সম্প্রতি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বিএসএইচআই) এবং আইসিডিডিআর,বির যৌথ গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা শু‍ধু উদ্বেগের নয়; বরং চরম আতঙ্কের। দুই ডোজ প্রতিষেধক টিকা পাওয়ার পরও দেশের ৭৬ শতাংশ শিশু হামে আক্রান্ত হচ্ছে! টিকাদানের পরও যদি তিন-চতুর্থাংশ শিশু মরণব্যাধিতে ধুঁকতে থাকে, তবে এই টিকার গুণগত মান, কোল্ড চেইন রক্ষা এবং আমাদের স্বাস্থ্যব্যবস্থার সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক ও অবধারিত।

গবেষণার তথ্য অনুযায়ী, নমুনা পরীক্ষায় ৯৫ শতাংশের দেহে হাম শনাক্ত হয়েছে এবং ৩ থেকে ৯ মাস বয়সী শিশুর আক্রান্তের হার সবচেয়ে বেশি (৪৩ শতাংশ)। আরও মর্মান্তিক হলো, হামে আক্রান্ত শিশুর মধ্যে ৬৫ শতাংশ অপুষ্টির শিকার এবং মৃত শিশুর ৮২ শতাংশই শৈশবে পর্যাপ্ত বুকের দুধ পায়নি। বাল্যবিয়ে, অসচেতনতা ও মা-শিশুর অপুষ্টির যে চিত্র এই তথ্যে ফুটে উঠেছে, তা সরকারের সামাজিক ও স্বাস্থ্যগত নিরাপত্তাবলয়ের চরম ব্যর্থতাকে উন্মোচিত করে। হাসপাতালে চিকিৎসা পেয়ে সুস্থ হওয়ার পর পুনরায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে— এমন পরিস্থিতি একটি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য চরম ধিক্কারজনক।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের টিকাদান ক্যাম্পেইনে নীতিগত গাফিলতি, পর্যাপ্ত মাঠকর্মীর অভাব ও সময়মতো উদ্যোগ না নেওয়ার ফলেই আজকের এই মহামারী এবং ইমিউনিটির ঘাটতি তৈরি হয়েছে। এই গাফিলতি কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয়; এটি হাজারো শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার শামিল। অবাস্তব আশ্বাস না দিয়ে তিনি জানিয়েছেন, প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে। কিন্তু প্রশ্ন হলো, প্রশাসনিক গাফিলতি ও সিদ্ধান্তহীনতার কারণে তৈরি হওয়া এই জনস্বাস্থ্য সংকটে প্রতিদিন যে শিশুদের প্রাণ ঝরছে, সেই অপূরণীয় ক্ষতির দায়ভার কে নেবে?

হাজারটা আইসিইউ বা ভেন্টিলেটর বসিয়ে যে হামের মতো চরম সংক্রামক ব্যাধি রোখা যায় না, তা সর্বজনবিদিত। গণটিকাদান কর্মসূচিকে কার্যকর করা, ভ্যাকসিন সরবরাহের কোল্ড চেইন ও মান নিশ্চিত করা এবং প্রারম্ভিক ইমিউনিটি তৈরিতে ব্যর্থতার যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে উঠেছে, তা থেকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে। কেন দুই ডোজ টিকা নেওয়ার পরও শিশুরা সুরক্ষা পাচ্ছে না— তার বৈজ্ঞানিক ও প্রশাসনিক কারণ অনুসন্ধানে অবিলম্বে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ছয় মাসের কম বয়সী শিশু ও কিশোরীদের বিশেষ টিকাদানের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে গ্রহণ করতে হবে।

শিশুরা কোনো ভুল নীতি বা প্রশাসনিক অবহেলার গিনিপিগ হতে পারে না। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কঠোর নজরদারি, টিকাদান ব্যবস্থার আমূল সংস্কার, শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ এবং তৃণমূল স্বাস্থ্যে শিশুদের পুষ্টি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অন্যথায়, স্বাস্থ্য খাতের এই ধারাবাহিক ব্যর্থতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক চরম অনিশ্চয়তা ও স্থায়ী পঙ্গুত্বের মুখে ঠেলে দেবে।

হামউপসর্গঅবহেলাশিশুমৃত্যুটিকাদানবিএসএইচআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ