Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

হামে শিশুমৃত্যু

স্বাস্থ্যমন্ত্রী বললেন— দায় আমার, আমাকে ফাঁসি দেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:২৮
শেয়ার করুন:
স্বাস্থ্যমন্ত্রী বললেন— দায় আমার, আমাকে ফাঁসি দেন

সোমবার দুপুরে রাজধানীর শিশু হাসপাতালে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামে শিশুমৃত্যুর ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান, গত সাত মাসে হামে প্রায় ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় কার— অন্তর্বর্তী সরকারের, নাকি বর্তমান সরকারের? এ ঘটনায় কাউকে না কাউকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন ওই সাংবাদিক।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’

হামের টিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মন্ত্রী বলছিলেন, ‘দেশে ব্যবহৃত টিকার বড় অংশ ভারত থেকে আনা হয়েছে— এমন প্রচার সঠিক নয়। মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আমদানি করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। স্বল্প মূল্যে এসব টিকা আনা হয়েছে।’

আরও পড়ুন

হাম উপসর্গে মৃত্যু আরও ২ জনের, নতুন রোগী ১৪৪০

০৯ নভেম্বর ২০২৬

তিনি জানালেন, দেশে ব্যবহৃত টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত এবং ইউনিসেফের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব জুড়ে টিকা সরবরাহে স্বীকৃত প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পরিবর্তে অন্যকোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

শিশুদের টিকা না নেওয়ার বিষয়টিকেও হামে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তার ভাষ্য, ‘বর্তমানে আক্রান্ত শিশুদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্তদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম।’

অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হয়েছে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চিকিৎসকদের প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে। হাসপাতালের খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নত করতেও সরকার কাজ করছে।’

হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘এসব সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। মেডিকেল ও সাধারণ বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনার উদ্যোগও চলছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ বিভাগ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন তিনি।

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হামশিশুমৃত্যুস্বাস্থ্যমন্ত্রীসরকারদায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স