শিশু একটি পরিবারের ভবিষ্যৎ, একই সঙ্গে সমাজের আগামী দিনের নির্মাতা। অথচ বাংলাদেশের বহু শিশু নিজের ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা সামাজিক পরিবেশে নানা ধরনের সহিংসতার শিকার হয়। শারীরিক আঘাতের পাশাপাশি গালমন্দ, অপমান, ভয় দেখানো, অবহেলা, শিশুশ্রম, বাল্যবিবাহ ও যৌন নির্যাতনের মতো ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। যার সবকটিই মারাত্মকভাবে শিশুর নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু ইসলাম শিশুকে শুধু পরিবারের সদস্য হিসেবে নয়, আল্লাহর দেওয়া আমানত হিসেবে বিবেচনা করেছে। ফলে তার জীবন, নিরাপত্তা, মর্যাদ...