Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২১:০৮
শেয়ার করুন:
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

মো. সাঈদ

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাঈদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গোলাপ চৌধুরীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ এলাকার বাসিন্দা আখতার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা-প্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে পড়ত। ঘটনার সময় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলার মুহূর্তে অসাবধানতায় দুর্ঘটনার পর শিশুটির চাচা রশি বেঁধে সেপটিক ট্যাংকের পানিতে নেমে তাকে উদ্ধার করে। পরে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাড়ির সেপটিক ট্যাংকটির ঢাকনা প্রায় ছয় মাস ধরে খোলা ছিল। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানিয়ে সতর্ক করা হলেও সেটি ঢেকে দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, ট্যাংকটি নিরাপদ করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

বাড়িটির মালিক স্থানীয় একটি মাদরাসার সুপার মাওলানা শামসুল ইসলাম। তার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বার্তা পাঠিয়েও কোনো উত্তর মেলেনি।

শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকটি খোলা থাকার বিষয়টি জানানো হলেও কেন প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি? সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ছিল কি-না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘লাশ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। অবহেলার বিষয়ে আমরা এখনো মাঠে কাজ করছি। পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ফটিকছড়িসেপটিক ট্যাংকশিশুমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন