রংপুর
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর

ছবি: আগামীর সময়
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে উল্টে পড়ে বালুবাহী ট্রাক। এতে ঘুমন্ত অবস্থায় আহত হয় মা-মেয়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় ৯ বছরের সিনথিয়া।
ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায়। এ দুর্ঘটনায় মা আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি ট্রাক সাতমাথা যাওয়ার সময় পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে উল্টে পড়লে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে দুজন আহত হন। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মেয়ে সিনথিয়া মারা যায়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।




