Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভূরুঙ্গামারী

আলোকসজ্জার বাতি ছেঁড়ায় শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৫:৩০
শেয়ার করুন:
আলোকসজ্জার বাতি ছেঁড়ায় শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোকসজ্জার বাতি ছেঁড়ার অভিযোগে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় গতকাল বুধবার শিশুটির বাবা ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত সোমবার উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে তিন বন্ধুর সঙ্গে ‘চায়ের কাপে গল্প’ নামের পথরেস্তোরাঁটি দেখতে যায় সে। এ সময় দোকানের আলোকসজ্জার দুটি ঝাড়বাতি ছিঁড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে আটক করা হয়। পরে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।

ওই শিশু খাদেমুল ইসলাম জানায়, তিন বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গেলে তাদের একজন ঝাড়বাতি ছিঁড়ে ফেলে। লোকজন দেখে ফেলায় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। সে বাতি না ছেঁড়ায় পালানোর চেষ্টা করেনি। পরে তাকে ধরে নিয়ে মাথা, বুক ও পিঠে ঘুসি, লাথি ও থাপ্পড় মারা হয়।

সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত তাকে নির্যাতন করা হয়। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছে শিশুটি।

আরও পড়ুন

অটোরিকশায় তুলে শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই

১২ নভেম্বর ২০২৬

শিশুটির বাবা শহিদুল ইসলাম জানিয়েছেন, বুধবার বিকাল ৪টার দিকে ছেলের মাদ্রাসার শিক্ষকের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। পরে পথরেস্তোরাঁর মালিক আল মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে আল মামুনকে তিন হাজার টাকা দিয়ে সন্ধ্যায় ছেলেকে বাড়িতে নিয়ে যান তিনি। বাড়িতে নেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেকে গাছে বেঁধে মারধর করা হয়েছে বলে তার অভিযোগ।

শিশুটির মা হাজেরা খাতুন জানিয়েছেন, তার ছেলেকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। নির্যাতনের পর সে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তিন দিন ধরে তাকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তবে অভিযুক্ত আল মামুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শিশুটির বাবা নিজেই তাকে শাসন করতে মারধর করেছেন। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে শিশুটিকে পরিবারের কাছে তুলে দেন। শিশুটির বাবা সুস্থ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে গেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিশুমারধারশিশু নির্যাতনভূরুঙ্গামারীকুড়িগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড