হাম উপসর্গে মৃত্যু আরও দুজনের, নতুন শনাক্ত ১০৮৪
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৪ জন। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১১১ জন। সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।




