Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মনোহরদী

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ২১:৪১
শেয়ার করুন:
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক

ছবি: আগামীর সময়

নরসিংদীর মনোহরদীতে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহরাব (২০) নামে এক মক্তব শিক্ষককে আটক করেছে পুলিশ।

গত ৪ নভেম্বরের এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। সোহরাব উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকার আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় একটি মক্তবে শিক্ষকতা করতেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন সকালে আরবি পড়ার জন্য স্থানীয় একটি মক্তবে যেত সে। এ সময় মক্তবের শিক্ষক সোহরাব প্রলোভন দেখিয়ে শিশুটির সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৪ নভেম্বর সকাল ৬টার দিকে মক্তবে যায় শিশুটি। পড়া শেষে মক্তবের মাসিক বেতন আনার কথা বলে শিক্ষক সোহরাব তাকে বাড়িতে পাঠান। পরে সকাল ৭টার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে হাফিজপুর এলাকায় আল আমিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন একটি নির্জন ঘরে শিশুটির পথরোধ করেন অভিযুক্ত শিক্ষক।

এ সময় শিশুটিকে জোরপূর্বক জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করে পালানোর চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে বাড়ি থেকে বাজারের ব্যাগ আনার কথা বলেন। এ সুযোগে শিশুটি দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায় শিশুটি। এরপর স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেন তার মা। এ কারণে অভিযোগে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশাহ জানান, শিশুশিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. সোহরাবকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগটি নথিভুক্ত করে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে।


মনোহরদীশিশুমক্তবআটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির