নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো ফাতেমা (৮), আয়েশা ওরফে আশামনি (১২) এবং সুমাইয়া (১৩)।পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। দীর্ঘ সময় পর তাদের খোঁজ না পেয়ে&nbs...