Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মনোহরদী

ওজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২১:৩৫
ওজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

নরসিংদীর মনোহরদীতে ওজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক ছাত্র।

আজ রবিবার সন্ধ্যায় গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কিশোরগঞ্জের চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহ কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (১২)।

জানা যায়, রবিবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য ওজু করতে বের হয় মাদ্রাসাছাত্ররা। হঠাৎ ওজুখানার ওপর বজ্রপাত হলে চার ছাত্র আহত হয়। পরে শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বললেন, বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহর ভাষ্য, বজ্রপাতে আহত তিন ছাত্রের মৃত্যু হয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে।

মনোহরদীমাদরাসাছাত্রমৃত্যুবজ্রপাত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise