Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২১:৪৭
মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: আগামীর সময়

নরসিংদীর মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দলের ২৪ শিক্ষার্থী দুটি গ্রুপে অংশ নেন। এতে পক্ষে-বিপক্ষে প্রতিযোগীরা সামাজিক আন্দোলন ও আইনের প্রয়োগের গুরুত্ব নিয়ে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন।

বিতার্কিকরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এর নেতিবাচক প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি ও জোরালো মতামত উপস্থাপন করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও যুক্তিপূর্ণ উপস্থাপনায় প্রতিযোগিতা জমে ওঠে।

প্রতিযোগিতায় মনোহরদী শাহীন ক্যাডেট ও বৃত্তি একাডেমি (বিপক্ষ দল) প্রথম স্থান এবং কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) দ্বিতীয় স্থান অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও বিপক্ষ দলনেতা সামিয়া ইসলাম মনিকা।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান।

মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মদ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব, মনোহরদী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোসাদ্দেকুর রহমান খান, সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর প্রমুখ।

বিচারকের দায়িত্ব পালন করেন মনোহরদী সরকারি কলেজের প্রভাষক খলিলুর রহমান, সরদার আছমত আলী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, দশদোনা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন টিটু, শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, বীরগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বাকি বিল্লাহ ও পূর্ব চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম মাসুম।

আলোচনা সভা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের মধ্যে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


মনোহরদীবিতর্ক প্রতিযোগিতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise