চট্টগ্রামসহ
বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত শনি ও
গতকাল রবিবার রাতের এসব অভিযানে আটক
হয়েছে কয়েকশ। পুলিশের পক্ষ থেকে বলা
হয়েছে, কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক
কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের
দূরে রাখতে এই অভিযান।
গতকাল
সন্ধ্যার পরে চাঁদপুরের মতলব
সার্কেলের আওতাধীন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৯০ জনকে আটক
করা হয়েছে। এদের মধ্যে মতলব
উত্তরে ৫৩ জন এবং...