কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫১

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার ১৮টি থানা এলাকায় নবম দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৫১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আজ শুক্রবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
আটক ৩৫১ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কিশোর গ্যাং, চাঁ'দা'বা'জ রুখতে ২০০২ সালের মতো অভিযানে পা বাড়াচ্ছে সরকার
২৯ সেপ্টেম্বর ২০২৬
তিনি বলেছেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।




