সরকারবিরোধী মিছিল: শেরপুরে নিষিদ্ধ আ. লীগের ৫ কর্মী আটক

ছবি: আগামীর সময়
শেরপুর সদরের গাজীরখামারে সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার গাজীরখামার ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন কয়েকজন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন গাজীরখামার উত্তরকান্দা এলাকার আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান আলী, সাইফুল ইসলামের ছেলে সাগর, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম ও ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান।
শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।



