সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সংগৃহীত ছবি
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে অপারেশন ‘কোরাল দ্বীপ’র আওতায় কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা এ অভিযান চালায়। সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় প্রায় ১২ মিটার গভীরতায় অভিযান চালানো হয়।
আজ শনিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



