ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে পিপুল ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে মক্তবের একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আল আমিন (৩৭) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী রেলগেট সংলগ্ন বাইতুন নুর মসজিদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে বোয়ালমারী থানায় মামলাটি করেন শিশুটির মা।মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি...