রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো নাঈম (৫), তার বাবা নবী চাঁন এবং আব্দুল্লাহ (৫), তার বাবা সুরুজ মিয়া। ঘটনাটি নিশ্চিত করেছেন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি গর্তের পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে শিশু দুটির মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান স্বজনেরা।



