Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বোয়ালমারী

মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৮:৪২
শেয়ার করুন:
মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের

দাদাবাড়িতে জিয়াফত খেতে যাওয়ার আনন্দ ছিল মনে। বাবার অটোভ্যান চালিয়ে মাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১১ বছরের বায়েজিদ শেখ। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। মায়ের চোখের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় ছিটকে গিয়ে পাশের আরেকটি গাছের ওপর পড়ে প্রাণ হারায় বায়েজিদ। দুর্ঘটনায় তার মা ছিটকে পড়েন পাশের ধানখেতে। সম্বিত ফেরে পেয়ে ছুটে এসে দেখে বুকের মাণিক নিথর দেহে পড়ে আছে সড়কে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের গণি খাঁর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বায়েজিদ শেখ উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক মিল্টন শেখের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। মুরসালিনা নামে তার একটি বোন রয়েছে।

বায়েজিদের মা বাতাসী বেগম জানান, নিহতের পিতা মিল্টন শেখ জিয়াফত আয়োজনের কাজে আগেই চলে যায়। দুপুরে ছেলেকে নিয়ে রাজাপুরের নিজ বাড়ি থেকে দাদপুর গ্রামে শ্বশুরবাড়িতে জিয়াফত খেতে যাচ্ছিলেন তিনি। পথে গণি খাঁর মোড়ের কাছে পৌঁছলে দ্রুতগতির কারণে অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বায়েজিদ। এ সময় ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় চালকের আসন থেকে ছিটকে গাছের ওপর পড়ে বায়েজিদ। আর তিনি ছিটকে পড়েন পাশের ধানখেতে। ছেলেকে বারবার ধীরে ভ্যান চালানোর জন্য নিষেধ করলে সে গতি কমাতে গিয়ে বাড়িয়ে ফেলে নিয়ন্ত্রণ হারায় বলে জানান বাতাসী বেগম।

আরও পড়ুন

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

৩০ অক্টোবর ২০২৬

বায়েজিদের খালাতো ভাই দাদপুর গ্রামের মোজাহিদ মোল্যা জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ার পর ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়।

স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগ সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের ধারণা, গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল বিশ্বাস হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তার ভাষ্য, প্রাথমিক তদন্তে এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মানবিক বিবেচনায় মরদেহ হস্তান্তরের বিষয়টি বিবেচনা করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বোয়ালমারীমৃত্যুশিশুসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার