Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

বনভূমি-খামারবাড়ির মাটির নিচে ২ কোটি ডলার ‘লুকিয়েছিলেন’ হাঙ্গেরির সাবেক মন্ত্রী

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৪১
শেয়ার করুন:
বনভূমি-খামারবাড়ির মাটির নিচে ২ কোটি ডলার ‘লুকিয়েছিলেন’ হাঙ্গেরির সাবেক মন্ত্রী

সংগৃহীত ছবি

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের মন্ত্রী মিকলোস সেস্তাকের বিরুদ্ধে ঘুষের তদন্তে প্রায় দুই কোটি ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এর কিছু অংশ বনভূমিতে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। বাকিগুলো লুকানো ছিল খামারবাড়ি, গুদাম ও অন্যান্য স্থাপনায়।

এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ১৬ বছর ক্ষমতায় থাকার পর অরবানকে পরাজিত করে প্রধানমন্ত্রী হন পিটার ম্যাগিয়ার। তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন। অরবানের শাসনামলে বছরের পর বছর ধরে মতবিরোধের কারণে এ সম্পর্কের অবনতি হয়েছিল। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ তদন্তে ব্যাপক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

দুর্নীতিবিরোধী এই অভিযান ম্যাগিয়ারের নেওয়া উদ্যোগের অংশ। মধ্য-ডানপন্থী এই নেতা এর নাম দিয়েছেন ‘অপারেশন পারগেটরি’। চলতি সপ্তাহে সংবাদমাধ্যম এইচভিজিতে প্রকাশিত জরিপ সংস্থা মেডিয়ানের এক জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ অভিযানটিকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মনে করেছেন।

জাতীয় সম্পদ উদ্ধার ও সুরক্ষা দপ্তর শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, ‘তল্লাশির সময় তদন্তকারীরা বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছেন। এসব অর্থ বনভূমিতে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এ ছাড়া খামারবাড়ি, গুদাম, একটি আবাসিক ভবন এবং নির্জন স্থানে রাখা উচ্চমূল্যের একটি সিন্দুকেও অর্থ পাওয়া গেছে।’

অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানান, উদ্ধার করা অর্থ গুনতে রাষ্ট্রীয় কোষাগারের এক ডজন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে। এ কাজে তারা নোট গণনার যন্ত্র ব্যবহার করেন।

ম্যাগিয়ার বলেন, উদ্ধার হওয়া নগদ অর্থ অরবানের ১৬ বছরের শাসনামলে তার ডানপন্থী ফিদেস পার্টি ও খ্রিষ্টীয় গণতন্ত্রী মিত্রদের নেতৃত্বে গড়ে ওঠা ‘মাফিয়া’ ব্যবস্থার অবসানের ইঙ্গিত দিচ্ছে।

ফিদেস ফেসবুকে এক পোস্টে বলেছে, তারা আশা করছে, উদ্ধার হওয়া অর্থের সঙ্গে সেস্তাকের কোনো সম্পৃক্ততা নেই।

দলটি লিখেছে, ‘শাসনব্যবস্থার পরিবর্তনের পর থেকে হাঙ্গেরির প্রত্যেক আইনপ্রণেতা আইন মেনে চলা এবং তা প্রয়োগের শপথ নিয়েছেন। যারা তা করেন না, তাদের সঙ্গে ফিদেস-কেডিএনপি (খ্রিষ্টীয় গণতন্ত্রী) কোনো সম্পর্ক রাখতে পারে না। আমরা বিশ্বাস করি, এনভিভিএইচের (সম্পদ উদ্ধার দপ্তর) প্রকাশ করা ছবিগুলোর সঙ্গে মিকলোস সেস্তাকের কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন

অরবানের ১৬ বছরের শাসনের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী মাগিয়ার

১০ মে ২০২৬

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অরবান সরকারের উন্নয়নমন্ত্রী ছিলেন সেস্তাক। তিনি কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। সম্পদ উদ্ধার দপ্তরের বিবৃতি নিয়ে মন্তব্য জানতে তার আইনজীবী গাবর পাপের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে স্থানীয় সংবাদমাধ্যম টেলেক্সকে তিনি বলেছেন, জব্দ করা অর্থ সেস্তাকের নয়। তিনি পার্লামেন্টের অর্থনৈতিক ও জ্বালানি বিষয়ক কমিটির সদস্য। আইনজীবী আরও বলেন, ঘুষের এই মামলায় অন্য সন্দেহভাজন ব্যক্তিরাও রয়েছেন।

সাবেক মন্ত্রীর পদত্যাগের দাবি

তবে খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের সংসদীয় দলের নেতা বেনসে রেতভারি বলেছেন, নিজের নির্দোষিতা প্রমাণের চেষ্টা চলাকালে দলটির ভাইস চেয়ারম্যান সেস্তাকের উচিত সংসদ সদস্যের পদ ছেড়ে দেওয়া।

ফেসবুকে রেতভারি বললেন, ‘এটি একজন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা। ফৌজদারি বিচারপ্রক্রিয়াকে আমাদের রাজনৈতিক সংগঠন থেকে কঠোরভাবে আলাদা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘পিটার ম্যাগিয়ার এই ঘটনাকে কাজে লাগিয়ে পুরো ডানপন্থী শিবিরকে একটি অপরাধী সংগঠন হিসেবে তুলে ধরতে চান। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

অন্য দুটি পৃথক তদন্তে দুর্নীতির অভিযোগে অরবান সরকারের সাবেক দুই মন্ত্রী এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান গিওরগি মাতোলচিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবশ্য কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন।

এ ছাড়া মানব পাচারের একটি মামলায় অরবানের ভাইকেও আটক করেছে কর্তৃপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী একে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন।

রাষ্ট্রবিজ্ঞানী গাবর তোরোক বলেন, নগদ অর্থ উদ্ধারের ছবিগুলো এতটাই স্পষ্ট ও প্রভাবশালী যে, তা ফিদেসের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। মেডিয়ানের এক জরিপে দেখা গেছে, নির্বাচনের আগে দলটির যে সমর্থন ছিল, তা অর্ধেকে নেমে নভেম্বরে ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

হাঙ্গেরিডলারসাবেক মন্ত্রীদুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা