Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুর্নীতির অভিযোগে আটকে গেছে তিন বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের সংশোধনী

  • প্রস্তাব ছিল মূল ব্যয়ের চেয়ে ৬০% বেশি ব্যয়ের
  • তিন বছর আগে মেয়াদ শেষ হলেও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি
  • আড়াই বছরের প্রকল্প বাস্তবায়ন হয়নি সাড়ে পাঁচ বছরেও
  • ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৯
শেয়ার করুন:
দুর্নীতির অভিযোগে আটকে গেছে তিন বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের সংশোধনী

গ্রাফিকস: আগামীর সময়

কেনাকাটায় অস্বচ্ছতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ‘যশোর, সৈয়দপুর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেসে কংক্রিট ওভারলেকরণ’ প্রকল্পে। এজন্য এর প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন না দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকল্পটির বাস্তবায়নেও গতি নেই। ফলে বাড়ছে ব্যয় ও মেয়াদ। মূল ব্যয় ছিল ৫৬৬ কোটি ৭৬ লাখ টাকা। সেখান থেকে ৩৪১ কোটি ৮৮ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় ৯০৮ কোটি ৪৩ লাখ টাকা ধরে প্রথম সংশোধন প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ ব্যয় বাড়ানোর প্রস্তাব ছিল ৬০ দশমিক ৩২ শতাংশ। সেই সঙ্গে মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করতে চাওয়া হয়েছিল।

আইএমইডির সচিব ও তদন্ত কমিটির প্রধান সিরাজুন নূর চৌধুরী আগামীর সময়কে বলেছেন, ‘শুধু কমিটির বৈঠক শুরু করেছি। পুরোপুরি কাজ করতে সময় লাগবে। কেননা অনেকগুলো প্রকল্পের বিষয়ে তদন্ত করা হচ্ছে। একটু সময় লাগছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।’

সূত্র জানায়, একনেক বৈঠকে সংশোধনী প্রস্তাবটি উপস্থাপনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। এসব বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় এবং এজিএল লাইটিং শুধু স্থাপন বাকি থাকায় কাজ দ্রুত শেষ করা যাচ্ছে না। ফলে বিমান চলাচল ব্যাহত হতে পারে।

মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেছেন, গত ৯ মাসে কনস্ট্রাকশন খাতে প্রায় ২ কোটি টাকা এবং এজিএল লাইট খাতে ২৬ কোটি টাকাসহ ৫৬ কোটি টাকা নতুন করে খরচ বেড়েছে। ২০২৩ সালে ডিপিপির (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংস্থানের বাইরে অতিরিক্ত ২৭৫ কোটি টাকা সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) অনুমোদন নিয়ে ব্যয় করা হয়েছে। এই বর্ধিত ব্যয় নিয়মিত করার জন্য ডিপিপি সংশোধন প্রয়োজন, যাতে ঠিকাদারদের বাকি থাকা অর্থ দেওয়া সম্ভব হয়। এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিপিপিতে সংস্থান বা বাজেট না থাকলেও সিসিজিপি ডিপিপি সংশোধন সাপেক্ষে ক্রয় কার্য অনুমোদন দিতে পারে। তবে তিন বছর ধরে ডিপিপি সংশোধন না করায় মন্ত্রণালয়ের তরফ থেকে গাফিলতি হয়েছে। সাম্প্রতিক সময়ে নতুন করে ৫৬ কোটি টাকা বাড়ানোর সুনির্দিষ্ট কোনো যৌক্তিকতা উল্লেখ করা হয়নি। এটির যৌক্তিকীকরণ প্রয়োজন।

এসব বক্তব্য শুনে একনেকে বৈঠকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ক্রয় প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা ও অনিয়ম ছিল কি না, তা তদন্ত করবে আইএমইডি। এই তদন্ত প্রতিবেদনসহ প্রস্তাবটি পরের একনেকে উপস্থাপন করতে হবে।

সূত্র জানায়, অনুমোদনের সময় প্রকল্পটির মেয়াদ ছিল ২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত— আড়াই বছর। কিন্তু এর মধ্যে কাজ শেষ না হলে ব্যয় বাড়ানো ছাড়াই মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। এতেও শেষ হয়নি কাজ। ফলে দ্বিতীয়বার ব্যয় বাড়ানো ছাড়া মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। এখনো কাজ বাকি রয়েছে প্রায় ৩০ শতাংশ।

এর আগে চলতি বছর প্রকল্পটি নিয়ে নিবিড় পরিবীক্ষণ করেছিল আইএমইডি। সেখানে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়নে নানা ঝুঁকি চিহ্নিত হয়েছে। এগুলো হলো— ‘রানওয়ে অ্যান্ড সেফটি এরিয়ার’ ঘাটতি, আংশিক ওভারলেজনিত সমস্যা, পানি জমা, রানওয়ে এজ ও থ্রেসহোল্ড লাইটিং স্থাপন না হওয়া, দীর্ঘমেয়াদি স্থায়িত্বে অনিশ্চয়তা, রানওয়ের সারফেসের অসমতা এবং সঠিক কম্প্যাকশন না হওয়া। এখন পর্যন্ত ভৌত অগ্রগতি হয়েছে ৭৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনের মতে, একটি প্রকল্প চলমান থাকলেও বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এসব ঝুঁকি থাকা উচিত নয়। তাহলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আগামীর সময়কে তিনি বলেছেন, ‘প্রকল্পের শুরুতেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকেই এসব ঝুঁকি চিহ্নিত করে সমাধান করা উচিত ছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষে এসে সমস্যাগুলো চিহ্নিত করেছে আইএমইডি। প্রশ্ন হলো, তাহলে সমাধান কখন হবে। এ বিষয়ে তদন্ত করে কারও গাফিলতি পেলে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। সেই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নের গতি ধীর হওয়ায় ব্যয় ও মেয়াদ বাড়াতে হচ্ছে। এখানে সময়মতো তদারকি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেননি। এটি অনেক বড় গাফিলতি।’

প্রতিবেদনে বলা হয়েছে, রানওয়ের সারফেসে তৈরি হয়েছে অসমতা-ঝুঁকি। তাই দ্রুত এ সমস্যা চিহ্নিত ও সমাধানে লক্ষ্যভিত্তিক মেরামত, রি-লেভেলিং ও গুণগতমান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। যাতে বিমান পরিচালনায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। কিছু স্থানে কম্প্যাকশনে (মাটি বা সদ্য ঢালাই করা কংক্রিট সঠিকভাবে চাপ দিয়ে বসানো) অসমতা এবং জয়েন্ট এলাকায় পাওয়া গেছে কম ঘনত্ব। এটিও বিমান চলাচলের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে। তাই এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার অন্যতম কিছু কারণ খুঁজে পাওয়া গেছে। সেগুলো হলো— অর্থ ছাড়ে দেরি হওয়া, প্রশাসনিক জটিলতা এবং দুর্বল তদারকি।

গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান বা যুগ্ম সচিব এবং আইএমইডির একজন পরিচালক। কমিটিকে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। একটি হলো, ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও অনিয়ম বা দুর্নীতি খতিয়ে দেখা এবং দ্বিতীয়টি ৫৬ কোটি টাকা বাড়ানোর যৌক্তিকতা খুঁজে দেখা। কমিটির তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী ৩০ নভেম্বরের মধ্যে।

 

দুর্নীতিবিমানবন্দররানওয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর