Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বর্তমানে দেশের প্রধান সমস্যা দুর্নীতি: স্পিকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৬:০৯
শেয়ার করুন:
বর্তমানে দেশের প্রধান সমস্যা দুর্নীতি: স্পিকার

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রধান সমস্যা দুর্নীতি। গত সরকারের প্রধানমন্ত্রীর একান্ত সচিবের (পিএস) ব্যাংক হিসাবেই সাড়ে ৪০০ কোটি টাকা ছিল। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, মানুষ আজ সুবিধাবঞ্চিত থাকার জন্য রাজনীতিবিদরা দায়ী। অনেক সময় আমলাদের দায়ী করা হয়। কিন্তু আমলারা রাজনৈতিক নেতাদের অধীনেই কাজ করেন। একসময় সত্তর ও আশির দশকে আমলারা রাজনীতিবিদদের চেয়ে বেশি ক্ষমতাশালী ছিলেন। এখন গ্রামের একজন কর্মীও অনেক ক্ষমতাবান। তিনি চাইলে অনেক মানুষের ক্ষতি করতে পারেন, আবার উপকারও করতে পারেন। সংসদ সদস্যরাও ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। যাদের অর্থ নেই, তারাও যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে। নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া জরুরি। তাদের জন্য মনোনয়নব্যবস্থা থাকা উচিত নয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কাঙ্ক্ষিতভাবে কমছে না। বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। তাদের মধ্যে এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১২ নভেম্বর ২০২৬

তার ভাষ্য, দেশে এমন প্রায় দুই কোটি মানুষ রয়েছেন, যারা দুই দিন কাজ করতে না পারলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাবেন। এ অবস্থায় দেশের দারিদ্র্য পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করা হবে, তা বিবেচনার বিষয়।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। তবে সেই তুলনায় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। এসব বৈষম্য দূর করতে হবে। দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে প্রতি তিনজনে একজন বেকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সদস্য সাইফুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। মানুষ অন্যকে ঠকাতে চাইলেও শেষ পর্যন্ত নিজেরাই প্রতারিত হয়। কয়েক দিন আগে জ্বালানি নিয়ে দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করা হয়েছিল। কিন্তু জ্বালানির দাম ১০ টাকা বাড়িয়ে দেওয়ার পর পাম্পের সামনে আর লাইন দেখা যায়নি।

সভাপতির বক্তব্যে মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সবাই সুন্দর ও ভালো কথা বলেন, কিন্তু বাস্তবে দুর্নীতিও করেন। মন্ত্রী, সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের মধ্যে কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা সৎ আছেন?

তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ নিতে হবে, তারা দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দেবেন না। দুর্নীতি কমাতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে ককাস গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলা হয়, সুবিধাবঞ্চিত মানুষের অভিজ্ঞতা, বহুমাত্রিক চাহিদা ও অধিকারভিত্তিক দাবিগুলো সংসদীয় আলোচনা, আইন প্রণয়ন, নীতি ও বাজেট প্রক্রিয়ায় কার্যকরভাবে তুলে ধরা হবে। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা হবে।

সামাজিক, জাতিগত ও ধর্মীয় পরিচয়, জেন্ডার, বয়স, ভৌগোলিক অবস্থান, প্রতিবন্ধিতা, শিক্ষা ও দক্ষতা, স্বাস্থ্য, পেশা এবং বিভিন্ন অভিঘাতজনিত কারণে বিপন্ন জনগোষ্ঠীর দাবিগুলো এ ককাসে অগ্রাধিকার পাবে।

অনুষ্ঠানে ককাসের সদস্য সংসদ সদস্যরা অভিপ্রায়পত্রে স্বাক্ষর করেন।

দুর্নীতিস্পিকারককাসের আত্মপ্রকাশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড