জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রধান সমস্যা দুর্নীতি। গত সরকারের প্রধানমন্ত্রীর একান্ত সচিবের (পিএস) ব্যাংক হিসাবেই সাড়ে ৪০০ কোটি টাকা ছিল। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...