Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জার্মান কোম্পানি, তবে দুর্নীতি নিয়ে উদ্বেগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৪২
শেয়ার করুন:
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জার্মান কোম্পানি, তবে দুর্নীতি নিয়ে উদ্বেগ

বুধবার রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য দেন জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে। তবে সুশাসন, দুর্নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো নিয়ে উদ্বেগের কারণে কিছু প্রতিষ্ঠান এখনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে দ্বিধায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রুডিগার লোট্‌স।

তিনি বলেছেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বিনিয়োগসংক্রান্ত নিয়মকানুন, বিধিবিধান এবং কোন কর্তৃপক্ষের কাছ থেকে কী ধরনের অনুমোদন নিতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি।’

আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারকরণ: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক এক সভায় এসব মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে দেশের নিয়ন্ত্রক ও আইনি কাঠামোর উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। তবে বাংলাদেশে বর্তমানে যেসব বিদেশি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে, তাদের অভিজ্ঞতা সাধারণত ইতিবাচক। একই ধরনের চ্যালেঞ্জ বিশ্বের অন্যান্য উদীয়মান অর্থনীতিতেও রয়েছে।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আলোচনা শুরু করার উপযুক্ত সময় ও প্রক্রিয়া নির্ধারণ নিয়ে ব্রাসেলসে আলোচনা চলছে।

রাষ্ট্রদূতের মতে, সংশ্লিষ্ট সব পক্ষের পর্যাপ্ত রাজনৈতিক সদিচ্ছা থাকলে চুক্তি সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লাগতে পারে। তবে অন্যান্য দেশের সঙ্গে এ ধরনের আলোচনা শেষ করতে এর চেয়েও বেশি সময় লেগেছে।

বাংলাদেশের যেসব খাতে স্বল্প সময়ের মধ্যে রপ্তানি ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেগুলোর মধ্যে চামড়াশিল্পকে অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন তিনি। এ ছাড়া কৃষিভিত্তিক শিল্প, ওষুধশিল্প, লজিস্টিকস এবং তথ্যপ্রযুক্তি খাতেও জার্মান বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, বিনিয়োগ ও শিল্পের বিকাশের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০৩০ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সরকারি পরিকল্পনাকে স্বাগত জানান রাষ্ট্রদূত। তার মতে, এ লক্ষ্য অর্জন করা সম্ভব।

জার্মানির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটির মোট জ্বালানি সরবরাহের প্রায় ৬০ শতাংশ বর্তমানে নবায়নযোগ্য উৎস থেকে আসছে, যার বড় একটি অংশ সৌরবিদ্যুৎ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি ও রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। এতে বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান।

বাংলাদেশজার্মানবিনিয়োগদুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’