ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) ফ্ল্যাগশিপ মেধা বিকাশ প্ল্যাটফর্ম ‘ওভার দ্য ওয়াল’-এর পঞ্চম আসর শুরু হয়েছে। এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ডসংখ্যক ৭ হাজার ৬০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী প্রজন্মের নেতা খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়তা করার লক্ষ্যে ‘ওভার দ্য ওয়াল’ শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ সমাধানের সুযোগ করে দেয়। পাশাপাশি তারা শিল্প খাতের নেতাদের কাছ থেকে শেখার এবং দ্রুত পরিবর্...