দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

নিহত মারুফ হোসেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক আরোহী। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রবাণ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মারুফ হোসেন (২১) দাউদকান্দি উপজেলার কদমতলী গ্রামের মো. মাসুদ রানার ছেলে। আহত মো. মামুনের (১৮) বাড়িও একই এলাকায় কি না, তা জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় জানিয়েছেন, মোটরসাইকেলটি গৌরীপুর থেকে দাউদকান্দির দিকে আসছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। এতে মারুফ নিহত হন এবং তার সঙ্গে থাকা মামুন গুরুতর আহত হন। আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।



