তিতাসে আওয়ামী লীগ নেতা হেলাল গ্রেপ্তার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

মো. হেলাল উদ্দিন। সংগৃহীত ছবি
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার উলুকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানিয়েছেন তিতাস থানার ওসি মমিরুল হক।
তিনি জানান, হেলাল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় করা মামলার আসামি।
ওসি মমিরুল জানিয়েছেন, ডিসেম্বরকে সামনে রেখে এলাকায় যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতা সৃষ্টি না হয়, এজন্য তিতাস উপজেলায় পুলিশের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।




