চিরিরবন্দরে আওয়ামীলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

গ্রেপ্তার হওয়া ৫ নেতাকর্মী। সংগৃহীত ছবি
দিনাজপুরের চিরিরবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য জানিয়েছেন চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন্নবী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার ,আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গিয়াসউদ্দিন (৬০), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. একরামুল আলম (৪০), আব্দুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমরান (৪৫) এবং আওয়ামী লীগ সমর্থক মো. জাহিদুল সরকার (৪৮)।
ওসি মাহামুদুন্নবী জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ৫ আগস্ট-পরবর্তী সময়ের একাধিক মামলা রয়েছে। আজ রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




