Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাউদকান্দি নৌবন্দর উন্নয়নের নতুন দ্বার খুলবে: খন্দকার মারুফ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৮
শেয়ার করুন:
দাউদকান্দি নৌবন্দর উন্নয়নের নতুন দ্বার খুলবে: খন্দকার মারুফ

নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শনে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানান ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লার দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তার মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আজ শনিবার সকালে দাউদকান্দিতে প্রস্তাবিত নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শনে আসা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানানোর পর সমবেত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ ও জনগণের উন্নয়নে কাজ করছে। দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। হিংসা-বিদ্বেষ ভুলে দলমত-নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দাউদকান্দিতে নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌযোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে। বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। অন্যদিকে, গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষের বিনোদনের সুযোগ বাড়বে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি ভূমিকা রাখবে।

আরও পড়ুন

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খন্দকার মারুফ

১১ নভেম্বর ২০২৬

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ড. খন্দকার মারুফ হোসেন। প্রতিনিধিদলে সংস্থাটির সদস্য (পরিচালন ও পরিকল্পনা) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান এবং মেঘনা নদীবন্দরের উপপরিচালক মো. নূর হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্যরা প্রস্তাবিত নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণের জন্য প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, কামাল হোসেন, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী ও মো. রোমান খন্দকার।

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।

কুমিল্লাড. খন্দকার মারুফ হোসেনদাউদকান্দিআধুনিক নৌবন্দরগোমতী নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার