Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৪:১৫
শেয়ার করুন:
কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

আসামি মোবারক হোসেনকে রায় শেষে কারাগারে নেওয়া হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। চাঞ্চল্যকর এ জোড়া হত্যা মামলায় অভিযোগপত্র জমার মাত্র তিন মাসের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার।

তিনি জানান, মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত একজন আইনজীবী নিয়োগ দেন। তিনি আসামির পক্ষে সাক্ষীদের জেরা করেন। সাক্ষ্যপ্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

এপিপি আরও জানান, হত্যাকাণ্ডের আগে মোবারক হোসেন সুমাইয়া আফরিনকে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে সুমাইকেও হত্যা করেন তিনি।

আরও পড়ুন

জমির বিরোধে মা-মেয়েকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

৩০ জুলাই ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত তাহমিনা বেগমের বড় ছেলে তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট। তবে মামলাটি উচ্চ আদালতে গেলে সেখানেও যেন ন্যায়বিচার পাই, সেই প্রত্যাশা করছি।’

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাহমিনা বেগম সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী। তার মেয়ে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হত্যাকাণ্ডের সময় মা ও মেয়ে বাসায় একা ছিলেন। আগের দিন ৭ সেপ্টেম্বর রাতে তাহমিনা বেগমের দুই ছেলে বাসায় ফিরে তাদের মা ও বোনের হত্যার বিষয়টি জানতে পারেন। পরদিন এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন বড় ছেলে মো. তাজুল ইসলাম।

মামলার পরদিনই পুলিশ মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই দিন রাতেই তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলাআদালতমা-মেয়েকে হত্যাকুমিল্লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন