Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জমির বিরোধে মা-মেয়েকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৮:০৮
জমির বিরোধে মা-মেয়েকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারে মা-মেয়েকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আবুল কালাম। ছবি: আগামীর সময়

জমির বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যায় আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-৫-এর বিচারক আবুল মনছুর ছিদ্দিকী এই রায় দেন। মামলার আরেক আসামিকে দিয়েছেন খালাস। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম কুতুবউদ্দীন এসব নিশ্চিত করেছেন।

সাড়ে ৫ বছরের অপেক্ষা শেষে স্ত্রী ও মেয়ে হত্যার বিচার পেয়ে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন মামলার বাদী আজিজুল হক। সঙ্গে ছিলেন তার ছেলে মোহাম্মদ সাজ্জাদ।

কক্সবাজারে ঈদগাঁও থানার কার্যক্রম শুরুর পর এই জোড়া খুনের মামলা হয়েছিল আলোচিত। এজাহার থেকে জানা গেছে, আজিজুলের পরিবারের সঙ্গে জমি নিয়ে আসামির দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় আজিজুলের স্ত্রী রাশেদা বেগম ও তাদের কিশোরী মেয়ে জান্নাতুল ফেরদৌসের ওপর হামলা করেন আসামি আবুল কালাম। তাদের এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়।

কালামসহ কয়েকজনকে আসামি করে পরে মামলা করেন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার আজিজুল। 

তিনি রায় শুনে বললেন, ‘দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে আমরা শুধু একটি ন্যায্য বিচারের অপেক্ষায় ছিলাম। আদালত আমাদের সেই বিচার দিয়েছেন। কিন্তু আমার স্ত্রী আর মেয়েকে তো আর ফিরে পাব না। এখন শুধু চাই, রায়টি দ্রুত কার্যকর হোক।’

তার ছেলে মোহাম্মদ সাজ্জাদ বলেছেন, ‘আজ ন্যায়বিচার হয়েছে। তবে মা আর বোনের শূন্যতা কোনোদিন পূরণ হবে না।’

কক্সবাজারআদালতরায়মৃত্যুদণ্ড
    শেয়ার করুন:
    Advertisement
    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise