যদি আবারও গণভোটের আয়োজন করা হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায়ের কী হবে? সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির নতুন গণভোটের প্রস্তাব ঘিরে সামনে এসেছে এমন প্রশ্ন। সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ বিতর্কে সরকার ও বিরোধী জোটের মতপার্থক্য যখন স্পষ্ট, তখন আগের গণভোটের রায় উপেক্ষা করে নতুন গণভোটের উদ্যোগকে স্ববিরোধী বলে মনে করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। অন্যদিকে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের মতে, বর্তমান সংবিধানে গণভোটের বিধানই পুরোপুরি কার্যকর নেই। ফল...