Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৬:৪০
নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন

সাজা পাওয়া দুই আসামি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও দুই বছর কারাগারে থাকতে হবে।

আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ।

সাজা পাওয়া আসামিরা হলেন, ঝিনাইদহের মহেশপুরে মেইন আলমপুর এলাকার মো. শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের পূর্ব দশাল এলাকার মো. হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন (৩৩) এবং গাজীপুরের টঙ্গীর চাংকিরটেক ভাওয়ালপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (২১)। তাদের মধ্যে শরিফুল ইসলাম ওরফে শরিফ।

আরও পড়ুন

চাচা-ভাতিজা হত্যা: ১০ বছর পর ৭ জনের মৃত্যুদণ্ড-যাবজ্জীবন ৭ জনের

২০ আগস্ট ২০২৬

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটি থেকে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।

এ ঘটনায় সোনারগাঁও থানার তৎকালিন এসআই মো. ইমরান হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

মামলাআদালতরায়মাদক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise