চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দ করা এসব পণ্যের মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ৬ বিজিবির অধীন দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ৬৮ বোতল ভারতীয় অবৈধ মদ, ১০৫ বোতল ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০টি ডেক্সামেথাসন ট্যাবলে...