Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযান নিয়ে সমালোচনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ২২:১০
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযান নিয়ে সমালোচনা

শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্রহাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন—ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি ‘মাদকের আস্তানায়’ আকস্মিক অভিযান চালিয়ে কয়েকজনকে পুলিশের কাছে সোপর্দ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযানের সময় আগ্নেয়াস্ত্র দেখা গেছে প্রতিমন্ত্রীর হাতে।

অভিযানের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি নিয়ে গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় একটি মাদকের আস্তানায় থামেন তিনি। এ সময় সেখানে থাকা কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ইশরাক হোসেন পিস্তল উঁচিয়ে বলতে থাকেন, ‘এই ধর ধর ধর...।’ এসময় তার পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’

এদিকে, অস্ত্রহাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এই অভিযানের পর ব্যাপক সমালোচনা লক্ষ্য করা গেছে।

অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অস্ত্র আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির মিডিয়া উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিমন্ত্রীর ছবি সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, ‘অস্ত্র আইন লঙ্ঘন করায় প্রতিমন্ত্রী ইশরাকের বিচার করবে বিএনপি?’

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনকে সন্ত্রাসবাদের প্রচার বলে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ‘মাদক নির্মূলের আড়ালে এ ধরনের অস্ত্র প্রদর্শন সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং তা সরাসরি সন্ত্রাসবাদকে উৎসাহিত করে।’

প্রতিমন্ত্রীর অভিযানের সমালোচনা করে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেছেন, ‘সরকার নাকি আইনের শাসন নিশ্চিত করতে চায়; অথচ সরকারের প্রতিমন্ত্রী নিজেই আইন অমান্য করে সেটি আবার ফেসবুকে সিগমা ভিডিও বানিয়ে প্রচার করেন! প্রতিমন্ত্রী ইশরাকের আচরণে মূলত পুলিশসহ দেশের বাহিনিগুলো এবং দায়িত্বরত অন্যান্য প্রশাসনিক ব্যক্তিদের কাজে লাগাতে না পারার ব্যর্থতা দৃশ্যমান হয়েছে।’

অস্ত্রহাতে প্রতিমন্ত্রীর এই অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘একজন প্রতিমন্ত্রী বন্দুক হাতে রাস্তায় লোকজনকে ধাওয়া করছে। মাই গড। তিনি আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের। বন্দুক হাতে লোকজন ধাওয়া করা তার দায়িত্বের মধ্যে কীভাবে পড়ে?’

এ নিয়ে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এনসিপির মূখ্য সংগঠন সারজিস আলম। তিনি বলেছেন, ‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাক ভাইয়ের কাছে নাকি?’

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ আগামীর সময়কে বলেছেন, কোনো এমপি বা মন্ত্রী এ ধরণের অভিযান পরিচালনা করতে পারেন না। তাদের সেই ক্ষমতা নেই। অভিযান পরিচালনা করবে পুলিশ, এমপি-মন্ত্রীরা অভিযানের বিষয়ে নির্দেশনা বা পরিকল্পনা দিতে পারেন।

প্রতিমন্ত্রীর অস্ত্র প্রদর্শনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই আইনজীবী বললেন, ‘অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকে। এ ধরনের অভিযানে অস্ত্র প্রদর্শনের জন্য কাউকে লাইসেন্স দেওয়া হয় না।’



প্রতিমন্ত্রী ইশরাক হোসেনঅস্ত্রঅভিযানমাদকরাজধানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’