শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয়টি আসতে পারে না, তাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সুতরাং তার ক্ষেত্রে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে। তার ভিসা, পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে এত আলোচনা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়।আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় বিপ...