Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে মাকে হত্যার পর বাবাকেও কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩০
রাজশাহীতে মাকে হত্যার পর বাবাকেও কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়

রাজশাহীর মোহনপুরে পারিবারিক বিরোধের জেরে মা জান্নাতুন বেগমকে (৫৫) হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে আমিনুল ইসলামের (৩২)বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা মুজিব সরদারকেও তিনি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আমিনুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

আরও পড়ুন

শি জিনপিংকে রাজকীয় অভ্যর্থনা, ট্রাম্প আসলে কী চান

২৪ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয়রা জানান, আমিনুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবন ও এর জন্য অর্থ চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। বিভিন্ন সময়ে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও স্বজনরা সফল হননি। এসব বিরোধ ধীরে ধীরে পরিবারের ভেতরে অশান্তির কারণ হয়ে উঠেছিল। এর জেরে বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে আমিনুলের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এ সময় আমিনুল হাসুয়া দিয়ে তার মায়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে মুজিবের ওপরও হামলা চালান তিনি। এতে গুরুতর জখম হন মুজিব। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

রোহিঙ্গা সহায়তা কমে যাওয়া রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না: তারেক রহমান

২৪ সেপ্টেম্বর ২০২৬

সাবিনা বলেছেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

তিনি জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।


রাজশাহীকুপিয়ে হত্যামোহনপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: