অসুস্থ সাংবাদিকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্রাফিকস: আগামীর সময়
কিডনি বিকলজনিত সমস্যায় আক্রান্ত ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের সাংবাদিক বোরহান আনিসের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার চিকিৎসায় ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। একই সঙ্গে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরকান্দা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শামা ওবায়েদের পক্ষ থেকে এ অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আফজাল হোসেন খান পলাশ।
নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ ছাড়া নগরকান্দা প্রেস ক্লাবের সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।



