Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

জাহিদুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১
শেয়ার করুন:
স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

শাহীন আলী ও রিদওয়ান তাসকিন রাতুল। ছবি: ইয়াসিন জয়

নেপালের মাটিতে প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তাদের সাফল্যের গল্প লিখেছেন জাহিদুল ইসলাম

শাহীন আলী পড়ছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজে। তায়কোয়ান্দোতে তার হাতেখড়ি ২০১৪ সালে। এক চাচাকে এই খেলায় যুক্ত থাকতে দেখে শেখার আগ্রহ। তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন প্রশিক্ষক মাস্টার কামরুজ্জামান চঞ্চল। অন্যদিকে তায়কোয়ান্দোর সঙ্গে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক ছাত্র রিদওয়ান তাসকিন রাতুলের পরিচয় বাবার মাধ্যমে। একসময় যুক্ত হয়ে পড়েন অনুশীলনে। তবে শাহীন ও রাতুলের পথচলা মসৃণ ছিল না। তায়কোয়ান্দোকে মারামারির খেলা মনে করে শাহীনের পরিবারের সদস্যরা আশঙ্কা করতেন, এতে যুক্ত হয়ে তিনি বখে যেতে পারেন। পরে খেলাটির আত্মরক্ষামূলক ও শৃঙ্খলাভিত্তিক দিক সম্পর্কে বুঝতে পেরে পরিবার তাকে সমর্থন দেয়।

রাতুলের সংগ্রাম ছিল আরও দীর্ঘ। অনুশীলন কেন্দ্র বাসা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হওয়ায় নিয়মিত সাইকেল চালিয়ে যেতে হতো। তায়কোয়ান্দোর প্রতি ভালোবাসা তাকে প্রতিকূলতার মধ্যেও অনুশীলন চালিয়ে যেতে সাহস জুগিয়েছে। ফেডারেশনের অনৈতিক রাজনীতি, বৈষম্য ও নিজের প্রতিভার যথাযথ মূল্যায়ন না হওয়ায় প্রায় আট বছর তায়কোয়ান্দো থেকে দূরে ছিলেন তিনি। শাহীনও ২০১৮ সালে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে খেলাটি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। দুজনের জীবনেই সেই অন্ধকার সময় কাটিয়ে ওঠার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে প্রিয়জনের সহযোগিতা এবং খেলাটির প্রতি গভীর ভালোবাসা।

শাহীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পান। কোচের নির্দেশ মেনে নিজেকে প্রস্তুত করেছেন। রাতুল বললেন, ‘আমরা প্রায় আড়াই মাস প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করেছি। নিজের পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও প্রস্তুত করতে হয়েছে। সবকিছু একসঙ্গে সামলানো কঠিন ছিল।’

আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে আর্থিক সহযোগিতার অভাব দুজনের কাছেই বড় আক্ষেপ হয়ে উঠেছে

প্রতিযোগিতার মঞ্চে শাহীন ও রাতুলের কাছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল স্বাগতিক নেপালের খেলোয়াড়রা। তায়কোয়ান্দোয় সেদেশের অগ্রসর অবস্থান এবং খেলোয়াড়দের গতি, কৌশল ও অভিজ্ঞতা তাদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। তারপরও তারা স্বর্ণপদক জয় করেছেন। শাহীনের ফাইনাল ম্যাচ ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে প্রতিপক্ষের কৌশলের সঙ্গে তাল মিলিয়ে আত্মবিশ্বাস ধরে রেখে লড়াই চালিয়ে যান তিনি।

আরও পড়ুন

আরও তিন পদক

২৯ নভেম্বর ২০২৬

স্বর্ণপদক জয়ের অনুভূতি দুজনের কাছেই বিশেষ। শাহীন বললেন, ‘প্রথমেই মনে হয়েছিল আমার দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অনুশীলন সার্থক হয়েছে।’ রাতুল বললেন, ‘মা-বাবার অবদান শুরু থেকেই ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে স্ত্রীর অবদান। তিনি সব সময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।’

তবে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে আর্থিক সহযোগিতার অভাব দুজনের কাছেই বড় আক্ষেপ হয়ে উঠেছে। শাহীন জানালেন, এবারের প্রতিযোগিতায় যাতায়াত, থাকা-খাওয়াসহ সব ব্যয় তাকেই বহন করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস থাকলেও বাস্তবে তা পাননি। রাতুলকেও সম্পূর্ণ নিজের অর্থায়নে নেপালে যেতে হয়েছে। তার অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধ। তিনি টানা চারবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৩ সালের বাংলাদেশ গেমসে অর্জন করেছেন রৌপ্যপদক। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্দো ফেস্টিভ্যাল টুর্নামেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে রৌপ্যপদক অর্জন করেন। এ সাফল্যের জন্য তৎকালীন বাংলাদেশি রাষ্ট্রদূতের কাছ থেকেও সম্মাননা পান তিনি। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দীর্ঘদিন তায়কোয়ান্দো প্রশিক্ষণ দিয়েছেন। আর শাহীনের আন্তর্জাতিক পদকযাত্রা শুরু হয় ২০১৭ সালে ভারতের মাটিতে স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে। ২০১৮ সালে নেপালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ ও ব্রোঞ্জপদক অর্জন করেন তিনি। জাতীয় পর্যায়েও স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক জয়ের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় একাধিকবার স্বর্ণপদক পেয়েছেন।

তায়কোয়ান্দোকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার স্বপ্নও দেখেন তারা। রাতুল রাজশাহীর মেহেরচণ্ডী স্কুল মোড়ে ‘এ আর সি গ্লোবাল তায়কোয়ান্দো একাডেমি’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় বিকেএসপির বাস্তবায়নে পরিচালিত ‘যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ’ কর্মসূচিতেও কাজ করছেন তিনি। সেখানে তায়কোয়ান্দো প্রশিক্ষক হিসেবে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৯০৪ জন যুবককে প্রশিক্ষণ দিয়েছেন। তার বিশ্বাস, আত্মরক্ষামূলক প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে পারে। শাহীন ভবিষ্যতে জাতীয় দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। তার লক্ষ্য এশিয়ান গেমস, বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশের জন্য স্বর্ণপদক অর্জন।

স্বর্ণ জয়স্বপ্নপূরণনেপালসাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ