আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের এভারেস্ট বেস ক্যাম্প অভিযানের চতুর্থ দিনের যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। নামচে বাজার থেকে শুরু করে আজ আমরা এসে পৌঁছেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৬৭ মিটার (১২,৬৮৭ ফুট) উচ্চতায় অবস্থিত পাহাড়ি জনপদ ‘তেংবোচে’ (Tengboche)-তে। বিকাল ৫ টার সময় এখানকার তাপমাত্রা ছিল -১ ডিগ্রি সেলসিয়াস, আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে -৯ ডিগ্রি সেলসিয়াসে।নামচে বাজার থেকে তেংবোচে পর্যন্ত আজকের এ পথচলা ছিল বেশ রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং।...